Fungicides – Agro Vim Ltd https://agrovimltd.com Save farmland, save farmers. Wed, 04 Nov 2020 11:09:24 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.8.17 Vimzole 300 EC https://agrovimltd.com/fungicides/vimzole-300ec/ Wed, 08 Jul 2020 16:25:45 +0000 https://agrovimltd.com/?p=159 প্রতি লিটারে সক্রিয় উপাদান ডাইফেনোকোনাজল ১৫০ গ্রাম ও প্রোপিকোনাজল ১৫০ গ্রাম আছে।

ভিমজোল ৩০০ ইসি একটি ট্রায়াজল শ্রেনীর প্রবাহমান ছত্রাকনাশক। এটি বহুমুখী গুন সম্পন্ন হওয়ায় প্রতিরোধক ও প্রতিষেধক দুইভাবেই ছত্রাক দমন করে।

প্রোয়োগ ক্ষেত্র ও মাত্রাঃ

ফসল রোগ বালাই প্রতি ১০ লিটার পানিতে অনুমোদিত মাত্রা
ধান সিথব্লাইট ১০ মিলি ১ মিলি / লিটার পানি
আম এনথ্রাকনোজ ৫ মিলি ০.৫ মিলি / লিটার পানি
কলা সিগাটোকা ৫ মিলি ০.৫ মিলি / লিটার পানি

রেজিস্ট্রেশন নংঃ এপি-৪১৯৩

]]>
Vimcarb 50 WP https://agrovimltd.com/fungicides/vimcarb-50-wp/ Wed, 29 Jul 2020 15:10:06 +0000 https://agrovimltd.com/?p=157 প্রতি কেজিতে ৫০০ গ্রাম কার্বেন্ডাজিম আছে।

ভিমকার্ব ৫০ ডব্লিউ পি একটি অর্গানো-কার্বোনেট জাতীয় প্রবাহমান ছত্রাকনাশক।

বিশেষ বৈশিষ্ট্যঃ

ইহা প্রতিরোধক ও প্রতিষেধক গুনসম্পন্ন একটি অন্তর্বাহী ছত্রাকনাশক। তাই গাছের যে কোন স্থানে পড়লেই শোষিত হয়ে রসের মাধ্যমে সমস্ত অংশে ছড়িয়ে পড়ে। ইহা ছত্রাক রোগ কার্যকরভাবে দমন করে।

অনুমোদিত মাত্রাঃ

ফসল রোগ ১০ লিটার পানিতে (৫ শতক জমির জন্য মাত্রা) একর প্রতি মাত্রা
মিষ্টি কুমড়া পাউডারী মিলডিউ ২০ গ্রাম ৪০০ গ্রাম

এছাড়া ভিমকার্ব বিভিন্ন প্রকার শাক-সব্জি, আম এবং অন্যান্য ফসলের পঁচনজনিত রোগ দমনে অত্যন্ত কার্যকরী। এ ক্ষেত্রে ৫ শতাংশ জমির জন্য প্রতি ১০ লিটার পানিতে ১০ গ্রাম ভিমকার্ব মিশিয়ে স্প্রে করতে হবে।

সাবধানতাঃ

  • খালি গায়ে বা বাতাসের বিপরীতে স্প্রে করবেন না।
  • কীটনাশক মুখে দিবেন না বা গন্ধ শুকবেন না।
  • স্প্রে করার সময় গ্লাভস ও মাস্ক ব্যবহার করুন।
  • ব্যবহারের পর হাত মুখ সাবান দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন।
  • ব্যবহারের পর খালি প্যাকেটটি মাটির নিচে পুঁতে ফেলুন।
  • শিশুদের নাগালের বাইরে রাখুন।
  • স্প্রে করার ৭ দিনের মধ্যে ফসল খাবেন না।

রেজিস্ট্রশন নংঃ এপি-৪২৫৮

]]>
Vimzeb 80 WP https://agrovimltd.com/fungicides/vimzeb-80wp/ Fri, 03 Jul 2020 16:55:04 +0000 https://agrovimltd.com/?p=152 প্রতি কেজিতে ৮০০ গ্রাম সক্রিয় মেনকোজেব আছে

কার্যকারিতা ও প্রয়োগমাত্রাঃ

শস্যের মড়ক, পচন, দাগপড়া সহ বিভিন্ন ধরনের ছত্রাকজনিত রোগ দমনে ভিমজেব ৮০ ডব্লিউ পি অত্যন্ত কার্যকরী।

অনুমোদিত মাত্রাঃ

ফসল রোগের নাম প্রতি ১০ লিটার পানিতে ৫ শতাংশ জমির জন্য মাত্রা হেক্টর প্রতি মাত্রা
আলু আর্লি ব্লাইট ২০ গ্রাম ১ কেজি
টমেটো লেট ব্লাইট ২০ গ্রাম ১ কেজি

ব্যবহার বিধিঃ

১০ লিটার পানিতে ২০ গ্রাম ভিমজেব ৮০ ডব্লিউ পি মিশিয়ে পাতার উপর ও নিচ ভালভাবে স্প্রে করুন। নির্দিষ্ট পরিমান ভিমজেব ৮০ ডব্লিউ পি সরাসরি স্প্রে মেশিনে না ঢেলে প্রথমে সামান্য পরিমান পানি দিয়ে লেই তৈরি করে নিন। তারপর লেই টুকু স্প্রে মেশিনে ঢেলে বাকি পানির সাথে ভালভাবে নেড়ে স্প্রে করুন। রোগের আক্রমনের তীব্রতা অনুযায়ী ৭ থেকে ১০ দিন অন্তর স্প্রে করলে ভালো ফল পাওয়া যাবে।

প্রয়োগের সময়ঃ

মেঘাচ্ছন্ন আকাশ, ঘন কুয়াশাময় রাত, বেশি শীত এবং হালকা বৃষ্টি হলে উল্লেখিত রোগ সমূহ অতি দ্রুত মহামারী আকারে এলাকায় ছড়িয়ে পড়ে। এরুপ লক্ষণ দেখা দেওয়ার আগেই ভিমজেব ৮০ ডব্লিউ পি স্প্রে করতে হবে। এর কার্যকারিতা ২-৩ সপ্তাহ পর্যন্ত স্থায়ী হয়। তবে রোগের প্রকোপ খুব বেশি হলে ২ সপ্তাহের মধ্যেই পুনরায় স্প্রে করতে হবে।

রেজিস্ট্রেশন নংঃ এপি-৪৭০৫

]]>
Naprozole 28 SC https://agrovimltd.com/fungicides/naprozole-28sc/ Fri, 03 Jul 2020 16:45:39 +0000 https://agrovimltd.com/?p=147 ন্যাপ্রোজল ২৮ এসসি এর প্রতি লিটারে ২০০ গ্রাম এজোক্সিষ্ট্রবিন ও ৮০ গ্রাম সিপ্রোকোনাজল সক্রিয় উপাদান বিদ্যমান।

ন্যাপ্রোজল ২৮ এসসি একটি নব প্রজন্মের বহুমুখী গুনসম্পন্ন প্রবাহমান ছত্রাকনাশক।

প্রয়োগ ক্ষেত্র ও মাত্রাঃ

ফসল রোগের নাম অনুমোদিত মাত্রা প্রতি ১০ লিটার পানিতে একর প্রতি মাত্রা
মিষ্টি কুমড়া পাউডারী মিলডিউ ১০ মিলি ২০০ মিলি ২৯৪ মিলি

ব্যবহার বিধিঃ

রোগ আক্রমণের অনুকূল আবহাওয়া অথবা রোগ দেখা মাত্র অনুমোদিত মাত্রায় ন্যাপ্রোজল ২৮ এসসি দিয়ে সমস্ত গাছ ভালভাবে ভিজিয়ে স্প্রে করুন। রোগের লক্ষণ দেখা মাত্র প্রথম বার এবং প্রয়োজনে ৭-১৪ দিন পর দ্বিতীয় বার স্প্রে করতে হবে।

সাবধানতাঃ

গন্ধ নেওয়া, গায়ে লাগানো, গিলে খাওয়া, ছিটানোর সময় পানাহার ও ধূমপান নিষেধ। বাতাসের বিপরীতে বা খালি গায়ে ছিটাবেন না। কাজের শেষে কাপড় ও শরীর সাবান-পানি দিয়ে ধুয়ে ফেলুন। মানুষ ও পশুখাদ্য হতে দূরে রাখুন। খালি বোতল অন্য কাজে ব্যবহার করবেন না, ভেঙ্গে মাটির নীচে পুঁতে রাখুন। ন্যাপ্রোজল ২৮ এসসি ছিটানোর পর ব্যবহৃত ক্ষেতে অন্ততপক্ষে ২৪ ঘন্টা ঢুকবেন না। ন্যাপ্রোজল ২৮ এসসি শেষ প্রয়োগ ও ফসল তোলার মাঝে ৭ – ১৪ দিন ব্যবধান রাখা উচিত।

রেজিস্ট্রেশন নং : এপি-৫৩৭১

]]>